© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরনো ফ্যান বদলে নতুন দেবে ক্লিক

শেয়ার করুন:
পুরনো ফ্যান বদলে নতুন দেবে ক্লিক
central-desk
০৪:৫৫ পিএম | ০৯ জুলাই, ২০১৯

পুরনো ফ্যান বদলে নতুন ফ্যান দেওয়ার ঘোষণা দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের ইলেকট্রিক পণ্যের ব্র্যান্ড ক্লিক। ১০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত অফারটি কার্যকর থাকবে বলে জানান আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

পুরনো ফ্যান বদলে নতুন ফ্যান দেওয়ার ঘোষণা দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের ইলেকট্রিক পণ্যের ব্র্যান্ড ক্লিক। ১০ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত অফারটি কার্যকর থাকবে বলে জানান আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

মঙ্গলবার রাজধানীর বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আরএন পাল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই অফারের আওতায় একজন ক্রেতা যেকোনো ব্র্যান্ডের পুরনো ৫৬ ইঞ্চি সিলিং ফ্যান দিয়ে ক্লিক ব্র্যান্ডের ৫৬ ইঞ্চি সিলিং ফ্যান কিনতে পারবেন। এ ক্ষেত্রে ওই গ্রাহক খুচরা মূল্যের ওপর ৫০০ থেকে ৬০০ টাকা ছাড় পাবেন। এ অফার সারাদেশে ক্লিকের ডিলার শোরুম, আরএফএল এর বেস্ট বাই ও ভিশন এম্পোরিয়ামে পাওয়া যাবে।

আরএন পাল বলেন, যেসব ক্রেতা ৫৬ ইঞ্চি পুরাতন কিংবা নষ্ট ফ্যান বদলে নতুন ফ্যান কিনতে চান তাদের জন্য আমরা অফারটি চালু করেছি। আমাদের লক্ষ্য উন্নত প্রযুক্তি ও সেবার মাধ্যমে প্রতিটি ঘরে বিদ্যুৎসাশ্রয়ী ক্লিক ফ্যান পৌঁছে দেয়া। গ্রাহকের বাড়তি নিরাপত্তা হিসেবে আমরা ক্লিক ফ্যানের সঙ্গে একটি সেফটি ক্যাবল সরবরাহ করছি যা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে।

ক্লিক ফ্যানের হেড অব মার্কেটিং ফাহিম হোসেন বলেন, বর্তমানে ক্লিক ব্র্যান্ডের ২৪, ৩৬, ৪৮ ও ৫৬ ইঞ্চি সাইজের আটটি মডেলের সিলিং ফ্যান রয়েছে যার দাম পড়বে সর্বনিম্ন দুই হাজার ১৫০ টাকা থেকে তিন হাজার ২৫০ টাকার মধ্যে।

তিনি বলেন, ক্লিক ব্র্যান্ডের বিভিন্ন মডেলের টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, ওয়াল ফ্যান ও হাই স্পিড ফ্যান রয়েছে। তবে অদল-বদল অফার শুধুমাত্র ৫৬ ইঞ্চি সিলিং ফ্যানের ক্ষেত্রে প্রযোজ্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লিক ফ্যানের হেড অব অপারেশন মো. রাশেদুজ্জামান, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রেজা-উল-হোসেনসহ প্রাণ-আরএফএল এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন