© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশুলিয়ায় লাশ পোড়ানো: পুলিশ কর্মকর্তারা ট্রাইব্যুনালে

শেয়ার করুন:
আশুলিয়ায় লাশ পোড়ানো: পুলিশ কর্মকর্তারা ট্রাইব্যুনালে

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৩ পিএম | ২৫ মে, ২০২৫
সাভারের আশুলিয়ায় জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় ছয়টি লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে।

রোববার (২৫ মে) সকাল ১০টা ৩০ মিনিটের পর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

জানা গেছে, এরই মধ্যে এ মামলার তদন্ত শেষ হয়েছে। আজ প্রসিকিউশনের কাছে তদন্ত বা অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। 

লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ করা হয়। দুটি অভিযোগই অভিন্ন হওয়ায় একটি মামলা হয়। এ মামলায় গত ২৪ ডিসেম্বর স্থানীয় এমপি (সাবেক) সাইফুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিনি এখনো পলাতক।

তবে মামলার অন্য অভিযুক্তরা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি এ এফ এম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক এবং কনস্টেবল মুকুলকে গ্রেফতার রয়েছেন। 

আরএ/এসএন

মন্তব্য করুন