© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের নিজস্ব প্রযুক্তিতে রাডার সাফল্য

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের নিজস্ব প্রযুক্তিতে রাডার সাফল্য

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪২ পিএম | ২৫ মে, ২০২৫

<div><div>পশ্চিমা দেশগুলোর নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের

পশ্চিমা দেশগুলোর নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবাদান বিমানবন্দরে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার সিস্টেম ‘এমএসএসআর-মোড এস’ স্থাপন করেছে।

রোববার (২৫ মে) মেহর নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রাডার সিস্টেমের উদ্বোধন করেন।

ইরানের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই আধুনিক রাডার সিস্টেমটি আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করে তুলবে।

ইরান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার ন্যাভিগেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরানি প্রেস টিভিকে জানান, সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই মনোপালস সেকেন্ডারি সার্ভেইলেন্স রাডার (এমএসএসআর) সিস্টেমটির নকশা ও উৎপাদনে ইসফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি বলেন, এই রাডার সিস্টেমটি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল ৪৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নজরদারি করতে পারবে।

এই প্রকল্পে সরকার প্রায় ৬.৯ মিলিয়ন ইউরো (প্রায় ৭.৮৪ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয় করেছে, যা আমদানি খরচের তুলনায় এক মিলিয়ন ইউরো সাশ্রয় করেছে বলে জানান আমিরানি।

তিনি বলেন, এই রাডার স্থাপন ইরানের বিমান চলাচল খাতে আত্মনির্ভরতা ও অগ্রগতির পথে একটি বড় মাইলফলক।

রাডার স্থাপনটি ইরানের বিমান পরিবহন খাতে দেশীয় সক্ষমতা বৃদ্ধির একটি অংশ, যা সাম্প্রতিক বছরগুলোতে আরও জোরালো হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগে সীমাবদ্ধতার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করেছে দেশটি।

প্রতিবেদন অনুযায়ী, ইরানি কোম্পানিগুলো নিষেধাজ্ঞার কারণে গ্রাউন্ড হওয়া এক ডজনের বেশি বিমান মেরামত করতে সক্ষম হয়েছে এবং তারা বিদেশি এয়ারলাইনের জন্য ওভারহল ও ইন্সপেকশন সেবা দিচ্ছে।

২০২৪ সালের শেষ দিকে ইরানি বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বোয়িং ও এয়ারবাস বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ উৎপাদনের প্রযুক্তি তারা আয়ত্ত করেছে।

আরএ/এসএন

মন্তব্য করুন