দুই প্রকল্পে ৬ হাজার ৬৮৮ কোটি টাকা ঋণ সহায়তা দিলো বিশ্বব্যাংক

বাংলাদেশের সঙ্গে দুটি উন্নয়ন প্রকল্পে ৫৫ কোটি মার্কিন ডলার ঋণচুক্তি করেছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৬৮৮ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৬০ টাকা ধরে)।

রোববার (২৫ মে) এই চুক্তিতে সই হয়। সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেয়েল এইচ. মার্টিন।

বিশ্বব্যাংক জানায়, চট্টগ্রামের পানি সরবরাহ প্রকল্পে ২৮ কোটি ডলার ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চট্টগ্রামের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং বাংলাদেশ সরকারের মধ্যে ২৮ কোটি ডলার দেওয়া হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও উন্নত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। যা নগরীর সামগ্রিক জনস্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে।

সংস্থাটি আরও জানায়, দুর্যোগ প্রস্তুতি ও পুনরুদ্ধারের আলাদা আরেকটি প্রকল্পে ২৭ কোটি ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। দুর্যোগ মোকাবিলা এবং টেকসই পুনরুদ্ধারের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ সরকার বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে এই ২৭ কোটি ডলার ঋণ পাওয়া যাবে। এই অর্থ বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রকল্পে ব্যয় করা হবে।

বিশ্বব্যাংক জানায়, এই প্রকল্পটি বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে দুর্যোগের পর দ্রুত পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়নেও এটি সহায়ক হবে। যা দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা প্রদানে কার্যকর অবদান রাখবে। 

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026