© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুষ্ঠু নির্বাচন না হলে আমি নিজেকে অপরাধী বোধ করবো: প্রধান উপদেষ্টা

শেয়ার করুন:
সুষ্ঠু নির্বাচন না হলে আমি নিজেকে অপরাধী বোধ করবো: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৬ পিএম | ২৫ মে, ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন না হলে আমি নিজেকে অপরাধী বোধ করবো।’

রোববার রাতে সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা এমন কথা বলেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

এদিন এবি পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মশলিসসহ কয়েকটি ইসলামিক দল, গণঅধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, জাসদ (রব), গণসংহতি আন্দোলন এবং সিপিবিসহ অন্যান্য দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে।

এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, জুনের ৩০ তারিখের পর একদিনও থাকবেন না।

প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন না হলে আমি নিজেকে অপরাধী বোধ করবো।’

টিকে/টিএ

মন্তব্য করুন