© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রকাশিত হলো ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচি

শেয়ার করুন:
প্রকাশিত হলো ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৩ পিএম | ২৫ মে, ২০২৫
সরকারি কর্ম কমিশনের অধীন অনুষ্ঠিতব্য ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
 
রোববার (২৫ মে) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আবশ্যিক বিষয় এবং ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানায় পিএসসি।
 
এর আগে গত ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশিত হয়। এতে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন।

এমআর/টিএ


মন্তব্য করুন