এবার মোদি নিজ দলের নেতাদেরই শাসালেন
ছবি: সংগৃহীত
০৬:৫৯ এএম | ২৬ মে, ২০২৫
<div>অযথা কথা বলা বন্ধ করুন। <span style="">রোববার (২৫ মে) এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্য...
অযথা কথা বলা বন্ধ করুন। রোববার (২৫ মে) এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমন সতর্কবার্তা দেন ভারতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক সূত্র উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিজেপি তথা জোটশরিক দলগুলোর সদস্যদের মোদির উপদেশ হলো, সব বিষয়ে অযথা কথা বলা থেকে বিরত থাকতে হবে।
পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’-এর পর বিজেপির একাধিক নেতা-মন্ত্রী বেফাঁস মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন। আর এই সবের জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে পদ্মশিবিরকে। বিজেপি সূত্রে খবর, মোদি তো বটেই, এই সমস্ত ঘটনায় বিরক্ত দলের শীর্ষ নেতৃত্বও। এই আবহে প্রধানমন্ত্রীর মুখে কুলুপ আঁটার পরামর্শকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
শনিবার বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা পহেলগাম জঙ্গি হামলার সময় উপস্থিত মহিলা পর্যটকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ান। তিনি বলেন, ‘পহেলগামে মহিলা পর্যটকদের লড়াই করা উচিত ছিল। আমার বিশ্বাস তারা যদি জঙ্গিদের সঙ্গে লড়াই করতেন, তবে হতাহতের সংখ্যা কম হতো।’
দিন কয়েক আগেই ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশির উদ্দেশে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপিশাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ! সোফিয়াকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। বিতর্কের মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমাও চান তিনি। কিন্তু তাতে রেহাই মেলেনি। সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়েন মধ্যপ্রদেশের ওই মন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ইতিমধ্যেই কর্নেল সোফিয়া প্রসঙ্গে কুমন্তব্যের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে মধ্যপ্রদেশ পুলিশ।
এসএম