© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই করবেন ৭ সমঝোতা স্মারক

শেয়ার করুন:
জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই করবেন ৭ সমঝোতা স্মারক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫০ পিএম | ২৬ মে, ২০২৫
আগামী ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সফরের অংশ হিসেবে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

আজ (সোমবার ) প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফর নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।

তিনি বলেন, এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করবে এবং অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।


এ ছাড়া ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব জানান, ভারতের পুশইন বিষয়ে গভীরভাবে তদন্ত চলছে, তবে এ বিষয়ে নিয়মিত জোর প্রতিবাদ জানাচ্ছে অন্তর্বর্তী সরকার।

আরআর/এসএন

মন্তব্য করুন