© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘরের পেছনে পাওয়া গেল ১০ ফুট উচ্চাতার গাঁজার গাছ, ওজন ২০ কেজি

শেয়ার করুন:
ঘরের পেছনে পাওয়া গেল ১০ ফুট উচ্চাতার গাঁজার গাছ, ওজন ২০ কেজি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১১ এএম | ২৭ মে, ২০২৫
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ নুরুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর এলাকায় নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক নুরুল ইসলাম ওই গ্রামের জবেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক নুরুল ইসলাম একজন মাদক কারবারি। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তল্লাশি চালালে নুরুল ইসলামের বসতঘরের পেছনে অভিনব পদ্ধতিতে চাষ করা একটি ১০ ফুট উচ্চতার গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। কাঁচা গাছটির ওজন প্রায় ২০ কেজি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এফপি/টিএ

মন্তব্য করুন