© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ায় আটক ১৩ বাংলাদেশি

শেয়ার করুন:
মালয়েশিয়ায় আটক ১৩ বাংলাদেশি

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৫ পিএম | ২৮ মে, ২০২৫
অবৈধ অভিবাসনের দায়ে মালয়েশিয়ায় ১৩ বাংলাদেশিকে আটক করেছে কেলানতান ইমিগ্রেশন।

গত সোমবার (২৬ মে) রাজ্যের কোটাভারুর পাসির মাস ও জেলা শহরের বিভিন্ন স্থান থেকে এক অভিযানে তাদের আটক করা হয়। আটকদের বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে।

গতকাল মঙ্গলবার (২৭ মে) কেলানতান রাজ্যের ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে বলেছেন, আটকদের মধ্যে ১৩ বাংলাদেশি ছাড়াও একজন থাই পুরুষ ও একজন মহিলা রয়েছেন।

আরো তদন্তের জন্য তাদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এসএম/টিএ 

মন্তব্য করুন