© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ পাচারকারী

শেয়ার করুন:
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ পাচারকারী

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৪ পিএম | ২৮ মে, ২০২৫
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

আজ বুধবার (২৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- জেলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা মো. রাফেজ (৪১) ও দৌলতখান উপজেলার দক্ষিণ জয় নগর ইউনিয়নের বাসিন্দা মো. মাকসুদুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার রাত ২টার দিকে কোস্ট গার্ড ইলিশা স্টেশন কর্তৃক ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংসসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে।

কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এসএম/টিএ 

মন্তব্য করুন