© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান উপদেষ্টা ফেরার পরই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত: ভূমি সচিব

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা ফেরার পরই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত: ভূমি সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ পিএম | ২৮ মে, ২০২৫
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারিতে সৃষ্ট সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছেন এ বিষয়ে গঠিত ৭ জন সচিবের সমন্বয়ে কমিটি।

বুধবার (২৮ মে) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানান, আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের দাবিসমূহ মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরেই এ বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্যফ্রমের কো চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। 

আরএম/এসএন 


মন্তব্য করুন