© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্পেনে পৌঁছানোর আগেই নৌকা ডুবে ৭ অভিবাসীর মৃত্যু

শেয়ার করুন:
স্পেনে পৌঁছানোর আগেই নৌকা ডুবে ৭ অভিবাসীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৮ পিএম | ২৮ মে, ২০২৫

<div style="text-align: justify; ">স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপের উপকূলে শরণ

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপের উপকূলে শরণার্থী ও অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন চারজন নারী, একজন কিশোরী এবং দুজন শিশু।

স্থানীয় সংবাদমাধ্যম ও রেড ক্রস জানায়, নৌকাটিতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। যখন স্প্যানিশ উদ্ধারকারী দল যাত্রীদের নামানোর চেষ্টা করছিল, তখন আকস্মিকভাবে হুড়োহুড়ি শুরু হলে নৌকাটি উল্টে যায় এবং বহু যাত্রী সাগরে পড়ে যান।

স্পেনের সামুদ্রিক উদ্ধার পরিষেবা জানিয়েছে, দুর্ঘটনার শিকার নৌকাটি প্রথম দেখা যায় তীর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। পরে হেলিকপ্টার ও উদ্ধারকারী নৌকার সহায়তায় উদ্ধার অভিযান শুরু করা হয়। মারাত্মক আহত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

আফ্রিকার পশ্চিম উপকূল থেকে ইউরোপে প্রবেশের জন্য ক্যানারি দ্বীপপুঞ্জ দীর্ঘদিন ধরেই বিপজ্জনক এক রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শরণার্থী ও অভিবাসীরা দালালদের সহায়তায় দুর্বল ও অতিরিক্ত যাত্রীবোঝাই ডিঙ্গি ও রাবার নৌকায় সমুদ্র পাড়ি দেন, যা প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে।

২০২৩ সালে ক্যানারি দ্বীপপুঞ্জে প্রায় ৪৭ হাজার অভিবাসন প্রত্যাশী পৌঁছান। তাদের অধিকাংশই মালি, সেনেগাল, মরক্কো ও মৌরিতানিয়া উপকূল থেকে যাত্রা করেছিলেন।

মানবিক সহায়তাকারী সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই এই পথে অভিবাসনকে নিরাপদ করতে আন্তর্জাতিক সহযোগিতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছে।

এসএন 

মন্তব্য করুন