© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আপনি নিজেকে এত বড় নেতা ভাবেন, অথচ আমেরিকা কিছু বললেই চুপ হয়ে যান! মোদিকে উদ্দেশ্য করে মমতা

শেয়ার করুন:
আপনি নিজেকে এত বড় নেতা ভাবেন, অথচ আমেরিকা কিছু বললেই চুপ হয়ে যান! মোদিকে উদ্দেশ্য করে মমতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ পিএম | ২৯ মে, ২০২৫

<div style="text-align: justify;"><br></div><div> </div><div style="text-align: justify; ">ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক উত্ত


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক উত্তাপ ফের চরমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একের পর এক মন্তব্যের পাল্টা জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে কলকাতার প্রশাসনিক সদর দফতর নবান্নে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি মোদিকে সরাসরি কটাক্ষ করেন।

সম্প্রতি আলিপুরদুয়ারে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী মোদি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে তীব্র সমালোচনায় তুলে ধরেন। তারই জবাবে মমতা বলেন, “এত বড় বড় কথা বলেন, ভাবলাম সেনাবাহিনীর সদস্যদের স্যালুট জানাতে আসবেন। কিন্তু সিকিমে গেলেনই না। আপনি কি ভয় পান? বিদেশে তো ঘুরতে কোনোদিন কুণ্ঠাবোধ করেননি। সেনাবাহিনীর কাজের প্রচার হওয়া উচিত। অথচ এখনো পর্যন্ত জঙ্গিদেরও ধরা যায়নি। সবই কেবল দেখানোর জন্য।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আপনি নিজেকে এত বড় নেতা ভাবেন, অথচ আমেরিকা কিছু বললেই চুপ হয়ে যান! ট্রাম্প তো বারবার আপনাকে ‘বন্ধু’ বলেছিলেন। তবুও আপনি মুখ খোলেন না দেশের স্বার্থে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য ও কেন্দ্রের শাসক দলের মধ্যে কথার লড়াই আরও তীব্র আকার ধারণ করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী, দুই প্রভাবশালী রাজনৈতিক নেতার এ ধরনের প্রকাশ্য বক্তব্যে উপমহাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।

আরআর/এসএন

মন্তব্য করুন