© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু দৌলতদিয়া রুটে

শেয়ার করুন:
৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু দৌলতদিয়া রুটে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪১ এএম | ৩০ মে, ২০২৫
বৈরী আবহাওয়ার কারণে প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু করে বিআইডব্লিউটিএ। ফেরি চলাচল শুরুর সঙ্গে সঙ্গে ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত পারাপার করা হয়।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে বিকেল সাড়ে ৩টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, বৈরী আবহাওয়া পদ্মা উত্তাল হয়ে যাওয়ার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। এত ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সন্ধ্যা সাড়ে ৭টায় আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হয়।

আরএ/টিএ

মন্তব্য করুন