© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ আগুন

শেয়ার করুন:
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৭ পিএম | ৩০ মে, ২০২৫
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।


শুক্রবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে ১২ জন পর্যটককে নিয়ে ‘রাহাবার’ হাউজবোটটি নিলাদ্রিতে আসে রাত্রিযাপনের উদ্দেশে। পরে মোবাইল চার্জার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং হাউজবোটটির প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পর্যটকরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।


পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে আশপাশের অন্য হাউজবোটগুলো দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। আগুন লাগার পরে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে নৌকার আশপাশে আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। স্থানীয়দের চোখের সামনে রাহাবার নামের হাউজবোটটি পুড়ে যায়।

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়েছি। আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৌকাটির ৮০ শতাংশ আগুনে পুড়ে গেছে।



এফপি/ টিএ 

মন্তব্য করুন