© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কর্ণাটকে ভাঙল ১২৫ বছরের বৃষ্টির রেকর্ড

শেয়ার করুন:
কর্ণাটকে ভাঙল ১২৫ বছরের বৃষ্টির রেকর্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫২ পিএম | ৩১ মে, ২০২৫

<div><div><div style="text-align: justify; ">ভারতের কর্ণাটক রাজ্যে চলতি মে মাসে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, ...

ভারতের কর্ণাটক রাজ্যে চলতি মে মাসে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা বিগত ১২৫ বছরের সব রেকর্ড ছাপিয়ে গেছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়াহ।

তিনি বলেন, বৃষ্টিপাত শুধু কোনো নির্দিষ্ট জেলা বা কয়েকটি এলাকায় সীমাবদ্ধ ছিল না। কর্ণাটকের ২৮টি জেলাতেই মে মাসের স্বাভাবিক গড়ের তুলনায় অনেক বেশি বৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩০ মে) রাজধানী বেঙ্গালুরুতে রাজ্যের সব জেলার ডেপুটি কমিশনার ও জেলা পঞ্চায়েতের (জেলা পরিষদ) চেয়ারম্যানদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠক করেছেন সিদ্দারমাইয়াহ। সে বৈঠকে এসব তথ্য জানিয়েছেন তিনি।

আবহাওয়াজনিত কারণে ক্ষতিগ্রস্তদের জন্য ইতোমধ্যে একটি তহবিল গঠন করেছে কর্ণাটকের রাজ্য সরকার। ক্ষয়ক্ষতির শিকার সবাই যেন ক্ষতিপূরণ পায়, সে লক্ষ্যে পদক্ষেপ নিতে ডেপুটি কমিশনার ও জেলা পঞ্চায়েতপ্রধানদের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

“আবহাওয়াজনিত কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য অর্থের ঘাটতি নেই। স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড বা এসডিআরএফ তহবিলে ১ হাজার কোটিরও বেশি রুপি আছে। আমরা চাই এ অর্থ যেন অপচয় না হয় এবং কোনো ক্ষতিগ্রস্ত যেন বঞ্চিত না হয়,” বৈঠকে বলেন সিদ্দারমাইয়া।

অতিমাত্রায় বর্ষণ ও ভূমিধসের কারণে কর্ণাটকের বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে, ফলে অনেকেরেই বাড়ি-ঘর ভেঙে গেছে, অনেকের বাড়িঘর নিশ্চিহ্নও হয়ে গেছে। বৈঠকে সিদ্দারমাইয়াহ জানিয়েছেন, বৃষ্টি বা ভূমিধসের কারণে যারা বাড়িঘর হারিয়েছেন— তাদের প্রত্যেককে জরুরিভিত্তিতে ১ লাখ ২০ হাজার করে রুপি সহায়তা প্রদান করা হবে। সূত্র : এনডিটিভি অনলাইন

আরএ/এসএন

মন্তব্য করুন