তিন দিনের সফরে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও

৩ দিনের সফরে বাংলাদেশ সফরে ঢাকা পৌঁছেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

আজ  শনিবার (৩১ মে) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কই প্রধান আলোচ্য বিষয় হবে।

এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

চীনা প্রতিনিধিদলের ঢাকা সফর প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, সফরের সময় উভয় দেশ একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করবে। এতে শতাধিক চীনা ও বাংলাদেশি উদ্যোক্তা অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা অন্বেষণ করবেন।

এদিকে বিডা জানিয়েছে, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে এক দিনব্যাপী ‘চীন–বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

এই সম্মেলনে চীনের প্রায় ১০০টি প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন। এর মধ্যে ফরচুন ৫০০-এর অন্তর্ভুক্ত ৬-৭টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও থাকবেন। এছাড়া, চীনের চারটি চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিরাও অংশ নেবেন।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিয়ের আগেই হবু শাশুড়িকে ‘মাম্মা’ বললেন অনুষ্কা! Feb 06, 2026
img
আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 06, 2026
img
'পাকিস্তান আইডল'-এ বিচারক হলেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী Feb 06, 2026
img
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা রাত ১১টাতেও বাইরে নিরাপদ থাকবেন: মাহমুদা মিতু Feb 06, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 06, 2026
সুষ্ঠু ভোটের জন্য যা প্রয়োজন, সে/না/বা/হি/নী সব করবে: সে/না সদস্য। Feb 06, 2026
সম্মানের প্রশ্নে আপসহীন অনির্বাণ ভট্টাচার্য Feb 06, 2026
গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026