© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশের ওপর হামলার ঘটনায় বিড়ালকে আটক করলো পুলিশ!

শেয়ার করুন:
পুলিশের ওপর হামলার ঘটনায় বিড়ালকে আটক করলো পুলিশ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৮ এএম | ০১ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ব্যাংকক পুলিশ স্টেশনের গতানুগতিক একটি দিন হঠাৎই ছন্দপতনের শি

ব্যাংকক পুলিশ স্টেশনের গতানুগতিক একটি দিন হঠাৎই ছন্দপতনের শিকার হয়। চোর, ডাকাত, খুনি কিংবা সন্ত্রাসী নয়—আচমকা এক বিড়ালকে ধরে নিয়ে আসেন এক পুলিশ কর্মকর্তা।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, পথ হারিয়ে ব্যাংককের সড়কে দিশেহারা হয়ে ঘুরছিল আমেরিকান শর্ট হেয়ার জাতের বিড়ালটি। সেটিকে দেখে মায়া লাগার কারণেই পুলিশ কর্মকর্তা নিজের হেফাজতে রাখার সিদ্ধান্ত নেন।

কিন্তু পুলিশ কার্যালয়ে ঢুকতেই বদলে যায় বিড়ালের মায়াবী চেহারা। যে বিড়ালটিকে এতক্ষণ নিরীহ ভাবা হচ্ছিল, সে হঠাৎ আচড়ে কামড়ে দিতে শুরু করে। এতে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

অতিষ্ঠ হয়ে পুলিশ সিদ্ধান্ত নেয় বিড়ালটিকে গ্রেফতারের। পুলিশের উপর হামলার ক্রিমিনাল রেকর্ড রাখতে বিড়ালের ‘মাগশট’ (গ্রেপ্তারের ছবি) তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া হয়।

সঙ্গে সঙ্গে জানানো হয়—অবিলম্বে মালিক এসে জামিনে ছাড়িয়ে না নিলে বিড়ালটিকে জেলে পোড়ানো হবে।

এই ঘটনা ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেকে বিড়ালটিকে দত্তক নিতে আগ্রহী হন।

কিছুক্ষণ পরেই খুঁজে পাওয়া যায় বিড়ালটির আসল মালিককে। জানা যায়, প্রাণীটির নাম নুব ট্যাং, যার অর্থ “টাকা গণনা”। মালিক জানান, বিড়ালটি ইচ্ছা করে কামড়ায়নি, বরং খিদের কারণেই বেপরোয়া আচরণ করেছিল।

সবশেষে, একটি মুচলেখা নিয়ে নুব ট্যাংকে তার মালিকের কাছে ফেরত দেওয়া হয়।

আরআর

মন্তব্য করুন