© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফুলবাড়িয়া ৬৪ বস্তা ভিজিএফের চাল উদ্ধার

শেয়ার করুন:
ফুলবাড়িয়া ৬৪ বস্তা ভিজিএফের চাল উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২২ এএম | ০১ জুন, ২০২৫
ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কচুয়ামোড় এলাকা থেকে ৬৪ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) ভোরে কচুয়ামোড় গ্রামের কুশা ব্যাপারীর ছেলে আইনাল হক (৫৫) এর বাড়ি থেকে ইনট্যাক ২০ বস্তাসহ ৬৪ বস্তায় ২ হাজার ৭ শ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে সরকার ভবানীপুর ইউনিয়নের ১ হাজার ৭১৫ জন অতিদরিদ্র কার্ডধারীর জন্য ১০ কেজি করে ১৭.১৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। গত তিন দিন যাবৎ ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণ করা হচ্ছে।

শনিবার ভোরে স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদ থেকে ২ শ মিটার পশ্চিমে কচুয়ামোড় গ্রামের আইনাল হকের বাড়িতে ভিজিএফের চালের বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৬৪ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জবান আলী সরকার বলেন, চালগুলো অন্য কোথাও থেকে ক্রয় করে বাড়িতে জমা করেছিল। ভিজিএফের না, খাদ্যবান্ধবের চাল হতে পারে।

ফুলবাড়িয়া থানার ওসি মোহা. রুকনুজ্জামান বলেন, ভবানীপুর কচুয়ামোড় সংলগ্ন একটি বাড়ি থেকে ৬৪ বস্তায় ২ হাজার ৭ শ কেজি ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা প্রক্রিয়াধীন।

এফপি/এসএন

মন্তব্য করুন