© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজায় ত্রাণকেন্দ্রে গুলি, নিহত ২২

শেয়ার করুন:
গাজায় ত্রাণকেন্দ্রে গুলি, নিহত ২২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫০ এএম | ০১ জুন, ২০২৫

<div><div>গাজার রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২২...

গাজার রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই তরুণ, যারা ত্রাণ সংগ্রহে এসেছিলেন।

আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) পরিচালিত বিতরণ কেন্দ্রটির কাছেই এই হামলা চালানো হয়। রোববার (১ জুন) আল জাজিরার আরবি প্রতিনিধি গাজা থেকে বিষয়টি নিশ্চিত করেন।

এতে ২২ জন নিহত ছাড়াও ১১৫ জন আহত হয়েছেন।

এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটি বলেছে, আমরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাই। যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে।

শনিবার (৩১ মে) হামাস এক বিবৃতিতে বলেছে, চুক্তিতে উল্লেখিত নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে তারা ১০ জন জীবিত ইসরাইলি জিম্মি এবং ১৮ জন মৃত জিম্মির মৃতদেহ হস্তান্তরে প্রস্তুত।

বিবৃতিতে বলা হয়, ‘এই প্রস্তাবের লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সব ইসরাইল সেনা প্রত্যাহার এবং আমাদের জনগণের জন্য মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করা।’

আরএ/এসএন

মন্তব্য করুন