© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘তথ্য আপা’ কর্মীদের মিছিলে বাধা, যমুনার সামনে বসে পড়লেন আন্দোলনকারীরা

শেয়ার করুন:
‘তথ্য আপা’ কর্মীদের মিছিলে বাধা, যমুনার সামনে বসে পড়লেন আন্দোলনকারীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৬ এএম | ০১ জুন, ২০২৫
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মরত কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দিকে মিছিল নিয়ে যেতে চাইলে বাধা দিয়েছে পুলিশ। পরে রাস্তায় বসে পড়েছেন প্রকল্পে কর্মরত কর্মীরা।

রোববার (০১ জুন) সকাল সাড়ে ১০টার পরে যমুনার অভিমুখে কাকরাইল মসজিদ সড়কে বর্তমানে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা বসে পড়েন।

এর আগে গত ২৮ মে সকাল থেকে চার দফা দাবি নিয়ে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন। অনশনে থাকা কয়েকজন কর্মী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এসএন 

মন্তব্য করুন