© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে টানা বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা

শেয়ার করুন:
চট্টগ্রামে টানা বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৬ পিএম | ০১ জুন, ২০২৫
রোববার (১ জুন) ভোর থেকে টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায়।

ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির ফলে নগরীর চকবাজার, বাকলিয়া, ২ নম্বর গেইট, মুরাদপুর ও আগ্রাবাদসহ বেশ কয়েকটি নিচু এলাকা হাঁটু পানির নিচে তলিয়ে গেছে।

টানা বৃষ্টিতে সড়ক থেকে পানি ঢুকে পড়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে। তবে, সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েছে অফিসগামী মানুষ। সাপ্তাহিক ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গণপরিবহন সংকটে পড়তে হয় তাদের।

পাশাপাশি বৃষ্টি আর জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদেরও। জলাবদ্ধতা নিরসনে নেয়া প্রকল্পগুলোর সুফল না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে তারা।

আরএ/এসএন

মন্তব্য করুন