© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান উপদেষ্টা দেশে, আজই সিদ্ধান্ত চান সচিবালয়ের বিক্ষোভকারীরা

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা দেশে, আজই সিদ্ধান্ত চান সচিবালয়ের বিক্ষোভকারীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১০ পিএম | ০১ জুন, ২০২৫
সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আজ রোববারও (১ জুন) বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কর্মকর্তা-কর্মচারীরা।

এদিন সকাল পৌনে ১২টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে বাদামতলায় সমবেত হন তারা। অবিলম্বে অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজ ভূমি, বিদ্যুৎ ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন তারা। দাবি আদায়ে পরে ভূমি সচিবের সঙ্গে বৈঠকে বসবেন। আগামীকাল স্থানীয় সরকার ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ারও কর্মসূচি রয়েছে তাদের।

দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা সফর শেষে দেশে ফিরেছেন, সেহেতু আজকের মধ্যেই ইতিবাচক ঘোষণা প্রত্যাশা করছেন তারা। কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে।

এফপি/এসএন

মন্তব্য করুন