নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে- ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট।

এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা নকল প্রতিরোধে সহায়ক হবে। তবে পুরোনো নোটও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রকাশ করেছিল। যা রোববার (১ জুন) প্রথমবারের সীমিত পরিসরে ব্যাংকগুলোকে দিয়েছে। সোমবার (২ জুন) থেকে গ্রাহকরা এসব নোট বিনিময় করতে পরবেন। তবে চাহিদা অনুযায়ী নতুন নোট দিতে পারছে না বাংলাদেশ ব্যাংক। এ জন্য ঈদের ছুটির আগে রাজধানী ছাড়া অন্য জেলা শহরে এসব নোট মিলবে না।

নতুন প্রকাশ করা ৬টি নোটের নকশায় যা থাকছে-

# ৫০০ টাকার নোটের সামনে বামপাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও মাঝখানে শাপলার ছবি রয়েছে। পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি আছে। নোটটি সবুজ রঙের।

# ২০০ টাকার নোটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা লেখা এবং শাপলার ছবি রয়েছে। পেছনে জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতির ছবি আছে। নোটটি হলুদ রঙের।

# ১০০ টাকার নোটে সামনে বাগেরহাটের যাট গম্বুজ মসজিদের ছবি এবং পেছনে সুন্দরবনের ছবি রয়েছে। নীল রঙের এই নোটে শাপলার ছবি রয়েছে।

# ১০ টাকার নোটের সামনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং পেছনে আবার গণঅভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি আছে। নোটটি গোলাপি রঙের।

# ৫ টাকার নোটের সামনে ঢাকার তারা মসজিদের ছবি এবং পেছনে গণঅভ্যুত্থানের গ্রাফিতি রয়েছে। নোটটি গোলাপি রঙের।

# ২ টাকার নোটে সামনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি এবং পেছনে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ছবি রয়েছে। নোটটি হালকা সবুজ রঙের।

সব নোটেই রয়েছে জাতির ইতিহাস ও সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা। এছাড়া জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের ছবি, মূল্যমান ও বাংলাদেশ সরকারের মনোগ্রাম।
টিএ/

Share this news on:

সর্বশেষ

img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026