© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের দাবি: ২০২০ সালেই মারা গেছেন বাইডেন

শেয়ার করুন:
ট্রাম্পের দাবি: ২০২০ সালেই মারা গেছেন বাইডেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৫ এএম | ০২ জুন, ২০২৫

<div>সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিতর্কিত ষড়য

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিতর্কিত ষড়যন্ত্র তত্ত্ব শেয়ার করেছেন, যেখানে দাবি করা হয়েছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ২০২০ সালে মারা গেছেন এবং এখন যাকে দেখা যাচ্ছে, তিনি আসলে একজন রোবট ক্লোন।

ট্রাম্প গভীর রাতে তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে লেখেন,

“এখন আর কোনো জো বাইডেন নেই—২০২০ সালেই তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এখন যা দেখা যাচ্ছে তা হলো- বাইডেনের ক্লোন, ডাবল এবং রোবোটিকভাবে তৈরি আত্মাহীন ও মস্তিষ্কহীন রোবট সত্তা। ডেমোক্র্যাটরা এটা বুঝতেও পারছে না।”

এই বক্তব্যের কয়েকদিন আগেই খবর আসে, প্রেসিডেন্ট বাইডেন একটি “আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যানসারে” আক্রান্ত হয়েছেন। এই খবর জানার পর ট্রাম্প এক বিবৃতিতে বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছিলেন।

গত শুক্রবার বাইডেন নিজেও ক্যানসার ধরা পড়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেন। মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি হাসিমুখে সাংবাদিকদের বলেন, “আমি ভালো অনুভব করছি। আশা করছি, আমরা এটা জয় করতে পারব।”

এসএম

মন্তব্য করুন