© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে প্রবল বৃষ্টি, মৃতের সংখ্যা বেড়ে ৩৪

শেয়ার করুন:
ভারতে প্রবল বৃষ্টি, মৃতের সংখ্যা বেড়ে ৩৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৬ এএম | ০২ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। আ

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিমে গত দুই দিনে দুর্যোগের কারণে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনডিটিভির খবরে বলা হয়, বন্যা এবং ভূমিধসের কারণে বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্ধারকাজে নামানো হয়েছে ভারতের বিমানবাহিনী এবং আসাম রাইফেলসের কর্মকর্তাদেরও।

আসামের ১৯টি জেলার ৭৬৪টি গ্রামে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আসামের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত সে রাজ্যে দুর্যোগের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর পানির তলায় চলে যাওয়ায় ঘরছাড়া হতে হয়েছে বহু মানুষকে।

মণিপুরে ভারী বৃষ্টিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে মণিপুরের সমতল এলাকার দুটি জেলা ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম। এখনও পর্যন্ত সে রাজ্যে ১৫০০ মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে এনেছে সেনা। অরুণাচল প্রদেশে ৯ জনের প্রাণ কেড়েছে ভূমিধস। সাত জনের মৃত্যু হয়েছে পূর্ব কামেং জেলা এবং দুজনের মৃত্যু হয়েছে জিরো ভ্যালিতে।

অন্যদিকে সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে। রয়েছে ভারি বৃষ্টির সতর্কতাও।

আরআর/এসএন

মন্তব্য করুন