© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মহাখালী ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ জনের

শেয়ার করুন:
মহাখালী ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৭ পিএম | ০২ জুন, ২০২৫
রাজধানীর মহাখালী ও গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জন প্রাণ হারিয়েছেন।

রোববার (১ জুন) রাতে আলাদা স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক এইচ এম এ বাশার জানান, রোববার দিবাগত রাত পৌনে ৩টার নাখালপাড়া মহাখালী রেলগেটের মাঝামাঝি পাগলার পুলের কাছ থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত সোয়া ১টার দিকে দিকে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। ওই ব্যক্তির পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি।

অপরদিকে, মহাখালী এলাকা থেকে রাত সোয়া ১টার দিকে আতিক নামের এক যুবককে (৩০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় পাওয়া যায়নি।

এ ছাড়াও, টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, টঙ্গী রেলস্টেশন ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে সুমা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার দিয়ার গ্রামের যতনের মেয়ে। তার স্বামীর নাম মো. রানা। 

আরএম/এসএন

মন্তব্য করুন