জি এম কাদের ও তার স্ত্রীরসহ ১৯ জনের বিরুদ্ধে লালমনিরহাটে মামলা
ছবি: সংগৃহীত
০৫:০৮ পিএম | ০২ জুন, ২০২৫
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি শেরিফা কাদেরসহ ১৯ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।
আজ সোমবার (০২ জুন) দুপুরে মামলাটি করেন খলিলুর রহমান নামের এক ব্যক্তি। মামলায় ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এজাহারে বাদি অভিযোগ করেন, ২০১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাদী বিএনপির হয়ে শহরের নেছারিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন।
ভোট চলাকালে জি এম কাদেরসহ অন্যদের নির্দেশে খলিলুর রহমানকে ভোটকেন্দ্রের বাইরে এনে মারধর ও হত্যাচেষ্টা করা হয়। সেসময় থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ করেনি বলে এজাহারে উল্লেখ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবী মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন।
পিএ/টিএ