নবীনগরে বিএনপির অফিস ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ছবি: সংগৃহীত
০৫:৩৮ পিএম | ০২ জুন, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আওয়াল রবিকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ জুন) দুপুরে নবীনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, নবীনগর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা মিটিং শেষে বাড়িতে ফিরছিলেন চেয়ারম্যান রবিউল আওয়াল। এ সময় নবীনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক। তিনি বলেন, বিটগর ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের মামলায় চেয়ারম্যান রবিউল আওয়ালকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এমআর/টিএ