© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামীকাল যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

শেয়ার করুন:
আগামীকাল যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩১ পিএম | ০২ জুন, ২০২৫
পাইপলাইনের মেরামত কাজের কারণে মঙ্গলবার টঙ্গীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে সোমবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে।

বার্তায় জানানো হয়, মঙ্গলবার বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত টঙ্গী বিসিক, পাগাড়, মরকুন, শিলমুন, মাজুখান বাজার, আরিচপুর, গোপালপুর ও তালটিয়া বাজার এলাকায় বিদ্যমান সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, ওইসব এলাকার আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। 

আরএ/টিএ

মন্তব্য করুন