© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন বাজেটে বরাদ্দ কমেছে প্রতিরক্ষা খাতে

শেয়ার করুন:
নতুন বাজেটে বরাদ্দ কমেছে প্রতিরক্ষা খাতে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪২ পিএম | ০২ জুন, ২০২৫
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৩১৬ কোটি টাকা কম।

সোমবার (২ জুলাই) বাজেট উপস্থাপনকালে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ১৪ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

এবার প্রতিরক্ষা বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৭ হাজার ৮১২ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ৯১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯২৩ কোটি টাকা। সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৪৭ কোটি টাকা।

আরএ/টিএ

মন্তব্য করুন