© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘লিচুর বাগান’-এ শাকিব-সাবিলার রোমান্স!

শেয়ার করুন:
‘লিচুর বাগান’-এ শাকিব-সাবিলার রোমান্স!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৮ পিএম | ০২ জুন, ২০২৫
রায়হান রাফীর পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর টিজার আগেই দর্শকদের মাঝে উত্তেজনা তৈরি করেছিল। এবার ছবিটির দ্বিতীয় গান ‘লিচুর বাগান’ প্রকাশ হয়েছে চরকির ইউটিউব চ্যানেলে।

৩ মিনিট ২৮ সেকেন্ড দৈর্ঘ্যের এই আইটেম গানটি কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। গানে সাবিলা নূরকে দেখা গেছে বিয়ের পালকিতে বসা সাহসী রূপে, আর শাকিব খান ও সাবিলার রোমান্স গানের দৃশ্যে দর্শকদের মুগ্ধ করেছে।

কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে গানটি প্রকাশ্যে আসতেই কমেন্টে বক্সে নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘শাকিব খান মানেই সুপারস্টার! সবসময় নতুন কিছু উপহার দেন।’ আরেকজনের কথায়, ‘পুরাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লিরিক্স তুলে আনছে‌, দারুণ।’

এদিকে তাণ্ডবের গল্প রচনা ও পরিচালনা করেছেন রায়হান রাফি এবং তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। চলচ্চিত্রটির কাহিনি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।

যেখানে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় আলফা-আইয়ের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি সহ-প্রযোজনা করেছে এসভিএফ ও চরকি।

আরএ/টিএ

মন্তব্য করুন