© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুতিন-ট্রাম্প-জেলেনস্কিকে তুরস্কে স্বাগত জানাবেন এরদোয়ান

শেয়ার করুন:
পুতিন-ট্রাম্প-জেলেনস্কিকে তুরস্কে স্বাগত জানাবেন এরদোয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫২ পিএম | ০২ জুন, ২০২৫

<div><div><div>ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা তুরস্কের প্রেসিড

ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ‘চমৎকার’ হিসেবে অভিহিত করেছেন।

আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তার দেশে রাশিয়া, ইউক্রেন ও মার্কিন প্রেসিডেন্টদের আমন্ত্রণ জানাতে চান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো ইস্তাম্বুল বা আঙ্কারায় পুতিন ও জেলেনস্কিকে একত্রিত করা এবং ট্রাম্পকেও তাদের সাথে যুক্ত করা। ‘যদি তারা রাজি হয়, আমিও এই বৈঠকে তাদের সাথে যোগ দিতে চাই,’ যোগ করেন এরদোয়ান।

যত দ্রুত সম্ভব এই লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন তিনি। সূত্র: আল জাজিরা

আরএ/টিএ

মন্তব্য করুন