অনুমতির দ্বিধা কেটে কলকাতায় রেড রোডে ঈদের নামাজ নিশ্চিত
ছবি: সংগৃহীত
০৫:৩০ এএম | ০৩ জুন, ২০২৫
<div style="text-align: justify; ">অবশেষ জট খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
অবশেষ জট খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ঐতিহাসিক রেড রোডে আসন্ন ঈদের নামাজের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুমতি দিয়েছে বলে আজ সোমবার (২ জুন) দুপুরে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড থেকে খিলাফত কমিটির সভাপতি ও মন্ত্রী জাভেদ আহমেদ খানকে জানানো হয়।
এরপর নবান্নের শীর্ষ কর্মকর্তাদের নয়াদিল্লি থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই অনুমতির বিষয়টি নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে আসন্ন ঈদ উৎসবে ধর্মতলার রেড রোডে ইসলাম ধর্মাবলম্বীদের নামাজ পড়ার অনুমতি মিললো।
এদিকে গত ৩১ মে ‘কলকাতা খিলাফত কমিটি’কে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড জানিয়েছিলো, সামরিক প্রশিক্ষণের কারণে কলকাতার রেড রোডে নামাজের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। এই খবর জানার পরই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ ক্ষোভে উত্তাল হয়ে পড়ে।
রাজ্যের মন্ত্রী ও খিলাফত কমিটির সভাপতি জাভেদ আহমেদ খান বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হলে জাভেদ আহমেদ খানকে আশ্বাস দিয়েছিলেন, তিনি বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।
সেই অনুযায়ী নবান্ন থেকে সেনার ইস্টার্ন কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হয়। দুদিন ধরে নবান্ন থেকে ইস্টার্ন কমান্ড ও দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও আলোচনার মাধ্যমে অবশেষে এই অনুমতি আদায় করা সম্ভব হয়েছে।
এফপি/ টিএ