© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশিদের জন্য খুলতে যাচ্ছে ৭ বছর ধরে বন্ধ বাহরাইন শ্রমবাজার!

শেয়ার করুন:
বাংলাদেশিদের জন্য খুলতে যাচ্ছে ৭ বছর ধরে বন্ধ বাহরাইন শ্রমবাজার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১২ পিএম | ০৩ জুন, ২০২৫
মধ্যপ্রাচ্যের দ্বীপ দেশ বাহরাইনে বাংলাদেশিদের নতুন ভিসা দেওয়া প্রায় ৭ বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজারটি ফের খুলতে পারে এমনটি আভাস পাওয়া গেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সারোয়ারের বক্তব্যে।

গত ১ জুন তিনি বন্ধ শ্রমবাজারটি চালুর বিষয়ে দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে রিফা প্রাসাদে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

স্বাক্ষাৎ শেষে তিনি জানান, বাংলাদেশের কর্মীদের জন্য আবার বাহরাইনের ভিসা খুলে দেওয়ার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

একই সঙ্গে তার মন্ত্রিসভার একজন সদস্যকে এই সমস্যা সমাধানে কাজ করতে নির্দেশ দেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন বাহরাইনের যুবরাজ ও প্রধানমন্ত্রীর কাছে। প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা বাহরাইনে থাকা বাংলাদেশি কমিউনিটির কার্যক্রমের প্রশংসা করেন।

এসএম/এসএন    

মন্তব্য করুন