© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১১৭৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের নামে দুই মামলা

শেয়ার করুন:
১১৭৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের নামে দুই মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৮ পিএম | ০৩ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">অপ্রতুল জামানত ও জাল সাব-কন্ট্রাক্ট দেখিয়ে অস্তিত্বহীন কোম্প

অপ্রতুল জামানত ও জাল সাব-কন্ট্রাক্ট দেখিয়ে অস্তিত্বহীন কোম্পানির নামে ঋণ নিয়ে প্রায় ১ হাজার ১৭৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, তার ছেলে ও আইএফআইসি ব্যাংকের এমডিসহ ৩৯ জনের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রথম মামলায় আইএফআইসি ব্যাংক থেকে ৬৭৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২২ জনকে এবং দ্বিতীয় মামলায় ৪৯৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৭ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুদকের উপ-পরিচালক মো. মুস্তাফিজুর রহমান ও মো. ইয়াছির আরাফাত বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছেন বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

যার মধ্যে প্রথম মামলায় আইএফআইসি ব্যাংক পিএলসি থেকে প্রায় ৬৭৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২২ জন ও ৪৯৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দ্বিতীয় মামলায় ১৭ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুদকের উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান ও মো. ইয়াছির আরাফাত বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেছেন বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

প্রথম মামলা এজাহার সূত্রে জানা যায়, আইএফআইসি ব্যাংক পিএলসিতে প্রায় ৬১৮ কোটি টাকা জালিয়াতি, ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। কোনো সহায়ক জামানত বা সঠিক মূল্যায়ন ছাড়াই ২০২৪ সালের ২০ মার্চ এবং ১২ জুন পরিচালনা পর্ষদের দুটি সভায় মোট ৬১৮ কোটি ৯ লাখ ৩১ হাজার ৭৫ টাকা ৮৫ পয়সা বিতরণ করা হয়। ওই সব অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। যা সুদ-আসলে ৬৭৭ কোটি ৭৫ লাখ ১৬ হাজার টাকা হয়েছে।

আরএম/এসএন


মন্তব্য করুন