© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্থগিত করা হলো ৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদে পছন্দক্রম

শেয়ার করুন:
স্থগিত করা হলো ৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদে পছন্দক্রম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৫ পিএম | ০৩ জুন, ২০২৫
অনিবার্য কারণে ৪৪তম বিসিএস পরীক্ষার (২০২১) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সুপারিশের লক্ষ্যে পছন্দক্রম প্রদান স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান মঙ্গলবার (৩ জুন) এ তথ্য জানান।

এর আগে গতকাল সোমবার ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে সুপারিশের লক্ষ্যে পছন্দক্রম আহ্বান করে। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৪তম বিসিএস পরীক্ষার (২০২১) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ অনুযায়ী নবম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী প্রার্থীর কাছ থেকে পছন্দক্রম আহ্বান করেছে।

এমআর/টিএ


মন্তব্য করুন