© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কান হাইকমিশনারের বৈঠক

শেয়ার করুন:
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কান হাইকমিশনারের বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৭ পিএম | ০৩ জুন, ২০২৫
বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা, পর্যটনসহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।

বাংলাদেশের ওষুধ শিল্পের শক্তির কথা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বাড়িয়ে শ্রীলঙ্কা ব্যাপকভাবে উপকৃত হতে পারে।

শ্রীলঙ্কার হাইকমিশনার দুই দেশের মধ্যে সাম্প্রতিক সহযোগিতামূলক উদ্যোগগুলো তুলে ধরেন এবং বাংলাদেশে শ্রীলঙ্কার ব্যবসা এবং বিনিয়োগ সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।

পিএ/টিএ

মন্তব্য করুন