© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতি রোধে র‍্যাবের টহল জোরদার

শেয়ার করুন:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতি রোধে র‍্যাবের টহল জোরদার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৯ পিএম | ০৩ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ডাকাতি বেড়ে যাওয়ায় টহল কার্য...

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ডাকাতি বেড়ে যাওয়ায় টহল কার্যক্রম জোরদার করেছে র‍্যাব-১৪। মঙ্গলবার (৩ জুন) রাত ৯টার দিকে মহাসড়কের মির্জাপুর চরপাড়া বাইপাসে র‍্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় র‍্যাব সদস্যরা বিভিন্ন গাড়ি তল্লাশি এবং লিফলেট বিতরণ করেন।

র‍্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন বলেন, সম্প্রতি মহাসড়কে ডাকাতি বেড়ে গেছে। এর ফলে মহাসড়কে র‍্যাবের পেট্রোল টিম জোরদার করা হয়েছে। এই টিম মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি প্রতিরোধে কাজ করবে। এছাড়া পুরো ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এ কার্যক্রম সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময় প্রতিটি গাড়িতে র‍্যাব ও পুলিশের নম্বরসহ লিফলেট বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক দিনে মহাসড়কের টাঙ্গাইলের অংশে ৪টি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর ফলে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রী ও চালকদের মধ্যে। বিশেষ করে যাত্রীবেশে বাসে উঠে চালক, সহকারী ও সুপারভাইজারসহ যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনতাই করছে ডাকাতদল। ডাকাতির পাশাপাশি নারী যাত্রীদের ধর্ষণ ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটিয়ে সটকে পড়ছে ডাকাতদল। ফলে রাত বাড়ার সঙ্গে এই মহাসড়কে নেমে আসছে ‘আতঙ্ক’।

এফপি/ এসএন

মন্তব্য করুন