© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারে এলপি গ্যাসবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারে এলপি গ্যাসবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৬ এএম | ০৪ জুন, ২০২৫

<div><div><div><div>চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারে এলপি গ্যাসবাহী...

চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারে এলপি গ্যাসবাহী ট্রাক উল্টে গিয়ে দুই শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ট্রাক, প্রাইভেটকার ভস্মিভূত হয়েছে। ফলে ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বুধবার (৪ জুন) ভোর ৪টায় বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মাণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে রাখা হয়। তাদের নিরাপদ দূরত্বে অবস্থান নিতে বলা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাস বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।

এসএম/টিএ  

মন্তব্য করুন