© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে ১২ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ও ফিলিং স্টেশন

শেয়ার করুন:
ঈদে ১২ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ও ফিলিং স্টেশন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ এএম | ০৪ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১২ দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন এবং ফিলি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১২ দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন এবং ফিলিং স্টেশনগুলো খোলা থাকবে। জ্বালানি বিভাগের এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনায় অনুসারে, ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে।

আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বের সাত দিন এবং পরের পাঁচ দিন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদুল আজাহা উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ ঈদের পূর্বের সাত দিন এবং ঈদের পরের পাঁচ দিন ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নিমিত্ত সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরআর/টিকে

মন্তব্য করুন