© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টিউলিপের বাংলাদেশি আয়কর নথি জব্দ করল দুদক

শেয়ার করুন:
টিউলিপের বাংলাদেশি আয়কর নথি জব্দ করল দুদক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৪ পিএম | ০৪ জুন, ২০২৫
ব্রিটেনের সাবেক এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি আয়কর নথি জব্দ করেছে দুদক। একইসঙ্গে শ্যমলী রিং রোডে জনতা হাউজিং সোসাইটিতে তার নাম থাকা একটি ফ্ল্যাটের রাজউকের নথি জব্দ করা হয়েছে।

বুধবার (৩ জুন) সংস্থাটির উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল মামুন কর অঞ্চল-৬ ও রাজউক থেকে এই নথি জব্দ করেন। আয়কর নথিতে ২০০৬-০৭ থেকে ২০১৪-১৫ সাল পর্যন্ত আয়কর রিটার্নে এডভান্স টাওয়ার্ডস ডেভেলপারসের ৫ লাখ টাকা প্রদর্শিত আছে।

এছাড়া গুলশানে জালিয়াতি করে গ্রহণ করা ফ্ল্যাটটি তার ছোট বোন আজমিনা সিদ্দিককে হেবা করার কথা উল্লেখ আছে। তবে, ২০১৮-২০১৯ সাল থেকে কোন রিটার্ন দাখিল করেনি ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক।

আরআর/টিকে

মন্তব্য করুন