© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ডিবির ছদ্মবেশে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

শেয়ার করুন:
চট্টগ্রামে ডিবির ছদ্মবেশে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০২ পিএম | ০৪ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">চট্টগ্রামে ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে...

চট্টগ্রামে ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের মূল হোতা আবুল হোসেন সোহেলকে (৩৬) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ।

মঙ্গলবার (৪ জুন) সকালে পটিয়ার ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল চট্টগ্রামের পটিয়া উপজেলার ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট গ্রামের বাসিন্দা।

সিএমপির ডিবি (পশ্চিম) বিভাগের একটি সূত্র জানায়, আইনজীবী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. ইউসুফ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ করেন। তার দাবি, গত ১৯ মে তার ভাই জহিরুল ইসলামের মোবাইলে অপরিচিত নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে নিজেকে ‘চট্টগ্রাম ডিবির প্রধান’ পরিচয় দেন এবং বিভিন্ন মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন।

পরে অ্যাডভোকেট ইউসুফ নিজে ওই নম্বরে কল করলে তাকেও একইভাবে ভয়ভীতি দেখানো হয় এবং মামলার নাম বাদ দেওয়ার শর্তে কথিত ডিবি কর্মকর্তা বিকাশে অর্থ পাঠাতে বলেন। কয়েক ধাপে মোট ২ লাখ ৪৪ হাজার টাকা প্রদান করেন তিনি। এরপর আরও অর্থ দাবির পর তিনি প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে সরাসরি ডিবি কার্যালয়ে যান এবং লিখিত অভিযোগ করেন।

সিএমপি সূত্র আরও জানায়, গোয়েন্দা বিভাগ অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে এবং একই ধরনের প্রতারণার শিকার আরও কয়েকজন ভুক্তভোগীর সন্ধান পায়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া সোহেলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তার চক্রের সদস্যরা বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ফোন করে ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশে টাকা আদায় করতেন।

উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, এই ধরনের প্রতারকদের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের ভয়ভীতিতে পড়ে অপরিচিত নম্বরে অর্থ পাঠানো থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে।

আরএম/এসএন


মন্তব্য করুন