© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেড় বছরে ব্রাজিল-রাশিয়ার রপ্তানি বাজারে প্রবেশ করব: বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:
দেড় বছরে ব্রাজিল-রাশিয়ার রপ্তানি বাজারে প্রবেশ করব: বাণিজ্যমন্ত্রী
own-reporter
০৯:২০ পিএম | ১৮ জুলাই, ২০১৯

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ আজ অনেক শক্তিশালী। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আমরা ব্রাজিল-রাশিয়ার মত বড় রপ্তানি বাজারগুলোতে প্রবেশ করতে পারবো। এজন্য আমাদের বার্গেনিং ক্যাপাসিটি বাড়াতে এবং উৎপাদন ব্যয় কমানো চেষ্টা করতে হবে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব অ্যাপারেল ইন্ডাস্ট্রি: প্রোসপেক্ট অ্যান্ড অবস্ট্যাকলস’ শীর্ষক আলোচনা সভা ও মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

টিপু মুনশি বলেন, আমাদের দেশের পণ্যের মান ভালো। বিশ্ববাজারে এর চাহিদা প্রচুর। চলমান রপ্তানি বাজারের পাশাপাশি ব্রাজিল ও রাশিয়ার মতো বড় বাজারগুলোতে প্রবেশ করতে পারলে বাংলাদেশের রপ্তানি অনেক বাড়বে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এসআরইডিএ’র সদস্য সিদ্দিক জোবায়ের, সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির (এসআরইডিএ) চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট এবং অনআস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, ইনোওয়েল ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল প্রা. লি. এর প্রতিষ্ঠাতা ফার্নো সুসাই, বিকেএমই’র সাবেক প্রেসিডেন্ট এবং প্লামি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস এর প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন এবং অ্যাপলস গ্লোবাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক বিরেন্দ্র গয়াল প্রমুখ।

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন