© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই দ্রুত অপসারণ করা হবে : ডিএনসিসি প্রশাসক

শেয়ার করুন:
ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই দ্রুত অপসারণ করা হবে : ডিএনসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৩ পিএম | ০৪ জুন, ২০২৫

<div><div><div style="text-align: justify; ">আসন্ন কোরবানি ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করে শহ

আসন্ন কোরবানি ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ বুধবার আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে গনমাধ্যমকে তিনি এ কথা বলেন।

কোরবানির বর্জ্য অপসারণের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন।

এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য তৈরি হবে।

এ বর্জ্য দ্রুততার সঙ্গে অপসারণ করার জন্য সিটি করপোরেশনের প্রায় ১০ হাজার কর্মী ৩ দিনব্যাপী নিয়োজিত থাকবে বলে প্রশাসক জানান।

এবার ঈদে বর্জ্য ব্যবস্থাপনার কাজে ২২৪টি ডাম্প ট্রাক ৩৮১টি পিকআপ ২৪টি পেলোডার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। বর্জ্য সঠিক ব্যবস্থাপনার জন্য ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে।

কোরবানির বর্জ্য পৃথকভাবে ডাম্প করার জন্য আমিন বাজার ল্যান্ডফিলে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে দুটি পরিখাও খনন করা হয়েছে, যা বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে। ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি তদারকি টিম গঠন করা হয়েছে, যারা বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম মনিটরিং করবেন।

বর্জ্য প্রথমে এসটিএসে সংগ্রহ করা হবে, এরপর সেটি আমিন বাজারের ল্যান্ডফিল ডাম্পিং স্টেশনে স্থানান্তরিত করা হবে। পরিদর্শন অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম সামসুল আলমও উপস্থিত ছিলেন।

পিএ/এসএন

মন্তব্য করুন