ঈদ উপলক্ষে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ হচ্ছে আজ রাত থেকে
ছবি: সংগৃহীত
০৯:২৩ পিএম | ০৪ জুন, ২০২৫
<div><div><div style="text-align: justify; ">আসন্ন ঈদুল আজহা ঘিরে ট্রেন চলাচলে শৃঙ্খলা ও নির্ধারিত সময়
আসন্ন ঈদুল আজহা ঘিরে ট্রেন চলাচলে শৃঙ্খলা ও নির্ধারিত সময় বজায় রাখতে আজ (বুধবার) রাত থেকে দেশের পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের ঈদকেন্দ্রিক প্রস্তুতি পরিকল্পনায় জানানো হয়েছে, যাত্রীবাহী ট্রেনগুলোর সময়সূচি ঠিক রাখতে ৫ জুন রাত ১২টার পর থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া সব ধরনের গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।
এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমানো এবং ট্রেনের সময়ানুবর্তিতা নিশ্চিত করা।
আরও বলা হয়, ঈদুল আজহার দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।
পিএ/এসএন