© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাপ থাকলে বিকল্প পথে যাবে ঢাকার গাড়ি

শেয়ার করুন:
চাপ থাকলে বিকল্প পথে যাবে ঢাকার গাড়ি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ পিএম | ০৪ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেছেন, যদি উ

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেছেন, যদি উত্তরবঙ্গের লেনে গাড়ির চাপ বাড়ে, তাহলে ঢাকার গাড়ির জন্য বিকল্প চিন্তা করব। আমরা ভূঞাপুরের গোলচত্বর থেকে এলেঙ্গা লিংক রোড দিয়ে ঢাকার গাড়ি পাঠাবো, যদি সেতু মহাসড়কে গাড়ির চাপ থাকে। ঘরমুখো মানুষকে যে কোনোভাবে তাদের নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা আমরা করব।

বুধবার (৪ জুন) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ঘরমুখো মানুষকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য মহাসড়কে ৬ শতাধিকের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই কোথাও।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান, অতিরিক্ত পুলিশ রবিউল ইসলাম রবি, গোপালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফৌজিয়া আক্তার, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এসএন 

মন্তব্য করুন