© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৮৬ লাখ টাকা

শেয়ার করুন:
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৮৬ লাখ টাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৫ পিএম | ০৪ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">টাঙ্গাইলে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় পারাপার হয়েছে ৩৩ ...

টাঙ্গাইলে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় পারাপার হয়েছে ৩৩ হাজার ৫৬৪টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা।

বুধবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার (২ জুন) রাত ১২টা থেকে মঙ্গলবার (৩ জুন) রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ১৭ হাজার ৬৫৭টি যানবাহন পার হয়েছে, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৮৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ১৫ হাজার ৯০৭টি যানবাহনের টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৫০ টাকা।

নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। যান চলাচল স্বাভাবিক রাখতে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। মোটরসাইকেলের জন্য আলাদা ৪টি বুথও রয়েছে। সেতুর ওপর কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে ২টি রেকার প্রস্তুত রাখা হয়েছে। পুলিশের সঙ্গে সমন্বয়ে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে পরিস্থিতি মনিটর করা হচ্ছে, যাতে মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। ঈদকে কেন্দ্র করে উত্তরের যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। মহাসড়কে এলেঙ্গা হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। এখনও পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।’

এসএন 

মন্তব্য করুন