© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা দিল সেনাবাহিনী

শেয়ার করুন:
সিলেটে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা দিল সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৮ এএম | ০৫ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">সিলেট অঞ্চলে বিগত কয়েকদিন যাবৎ ভারী বর্ষণের ফলে হবিগঞ্জ

সিলেট অঞ্চলে বিগত কয়েকদিন যাবৎ ভারী বর্ষণের ফলে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়ন প্লাবিত হয়। পরে স্থানীয় গ্রামবাসী একটি বিদ্যালয়ে আশ্রয় নেন।

বুধবার (৪ জুন) হবিগঞ্জ আর্মি ক্যাম্প হতে ওই আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী। পরে রাতে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই বন্যা পরিস্থিতি কাটিয়ে ওঠা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে। প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত রয়েছে।

এমআর


মন্তব্য করুন